ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তামাবিল স্থলবন্দরে শিশুসহ তিন নাইজেরিয়ান নাগরিক আটক

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের তামাবিল স্থলবন্দরের প্রায় দেড় কিলোমিটার ভেতর থেকে শিশুসহ ৩ নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার একটি দল তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১টি ল্যাপটপ, ৯টি মোবাইল হ্যান্ডসেট, ৩টি পাসপোর্ট, ১টি ড্রাইভিং লাইসেন্স , ১টি ইন্ডিয়ান আধার কার্ড, ১টি নাইজেরিয়ান এনআইডি কার্ড, ১৬০০ ইউএস ডলার ও ২৮০ ইন্ডিয়ান রূপি জব্দ করা হয়।

আটকরা হচ্ছে- ইমনানুল ননমেদি ওয়াগাওয়াম (৪২), স্ত্রী পাউল ইবুদি অকিচুকাও (২৭) ও ফেবুর অসিনাচি ওয়াগাওয়াম নামের সাড়ে ৩ বছরের এক মেয়ে শিশু।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব জানান, গোয়েন্দা সংস্থার একটি দল তামাবিল স্থলবন্দর এলাকা থেকে শিশুসহ তিনজনকে আটক করে। তাদের দুপুর ১টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে নাইজেরিয়ান নাগরিকদের কাছ থেকে ৩টি পাসপোর্ট, ১টি ড্রাইভিং লাইসেন্স, ১টি ইন্ডিয়ান আধার কার্ড জব্দ করা হয়েছে। তারা বৈধ পথে আসছে না অবৈধ পথে প্রবেশ করে সেসব বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি পুলিশের সাথে সাথে ইমিগ্রেশন পুলিশও কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

তামাবিল স্থলবন্দরে শিশুসহ তিন নাইজেরিয়ান নাগরিক আটক

আপডেট সময় ০৬:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১