ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোগী বাড়তে থাকলে চিকিৎসায় চ্যালেঞ্জ দেখছে স্বাস্থ্য অধিদপ্তর

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে ইতিমধ্যে করোনায় মৃত্যু ও দৈনিক শনাক্ত অতীতের রেকর্ড ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এভাবে অস্বাভাবিক হারে রোগী বাড়তে থাকলে করোনার চিকিৎসা দেয়া চ্যালেঞ্জ হয়ে যাবে। এভাবে চলতে থাকলে জুলাইয়ে রোগীর সংখ্যা এপ্রিল ও জুন মাসকেও ছাড়িয়ে যাবে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এই শঙ্কা প্রকাশ করেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

মুখপাত্র বলেন, ‘সংক্রমণের উচ্চমুখী এই প্রবণতা যদি অব্যাহত থাকে, জুলাইয়ে রোগী সংখ্যা এপ্রিল ও জুন মাসকে ছাড়িয়ে যাবে। লকডাউন বা বিধিনিষেধ অমান্য করার কারণে রোগীর সংখ্যা যদি অস্বাভাবিক বেড়ে যায়, তাহলে আমরা আবারও চ্যালেঞ্জের মুখে পড়ে যাবো।’

দেশে জানুয়ারিতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২১ হাজার ৬২৯ জন। এপ্রিলে সেটি লাখ ছাড়িয়ে যায়। জুন মাসে এক লাখ ১২ হাজার ৭১৮ জন ছিল। কিন্তু জুলাইয়ের মাত্র সাত দিনের মধ্যে ছয় দিনে ৫৩ হাজার ১৪৮ জন শনাক্ত হয়েছে।

নাজমুল ইসলাম বলেন, চলতি মাসের প্রথম সপ্তাহের শুরুতে দেশে করোনা সংক্রমণের হার ছিল ২৫ শতাংশের কিছু বেশি। কিন্তু গতকাল ৬ জুলাই শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশে দাঁড়িয়েছে। গত ২৯ জুন করোনা শনাক্ত হয় আট হাজার ৮২২ জনের, যেটি সপ্তাহের ব্যবধানে ১১ হাজার ছাড়িয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোগী বাড়তে থাকলে চিকিৎসায় চ্যালেঞ্জ দেখছে স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট সময় ০৫:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১