ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বেসরকারি প্রতিষ্ঠানে অ্যান্টিজেন টেস্টের ফি ৭০০ টাকা, বাসা থেকে নমুনা নিলে ১২০০

আকাশ জাতীয় ডেস্ক:

বেসরকারি প্রতিষ্ঠানে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিয়েছে সরকার। নমুনা পরীক্ষার ফি সর্বোচ্চ ৭০০ টাকা নেওয়া যাবে। বাসা থেকে নমুনা সংগ্রহ করলে ১ হাজার ২০০ টাকা। তাছাড়া একই পরিবারের একাধিক সদস্যের নমুনা নেওয়া হলেও চার্জ ৫০০ টাকার বেশি হতে পারবে না। গতকাল মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

আবেদনের শর্তাবলীতে স্বাস্থ্য অধিদফতর জানায়, ডায়াগনস্টিক সেন্টারগুলোর (ক্যাটাগরি- এ, বি ) হালনাগাদ লাইসেন্স থাকতে হবে, পূর্ণকালীন দক্ষ মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) থাকতে হবে, নিয়োগপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতিয় পরিচয়পত্র জমা দিতে হবে, সরকারি প্রতিষ্ঠান অথবা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি/বিশ্ববিদ্যালয়/স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্ত হতে হবে। কোডিড-১৯ এর উপসর্গ (সর্দি, কাশি, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, শরীর ব্যথা, নাকে ঘ্রাণ না পাওয়া, মুখে স্বাদ না পাওয়া, ডায়রিয়া ইত্যাদি) থাকা ব্যক্তি এবং বিগত ১৪ দিনের মধ্যে কোভিড-১৯ পজিটিভ রোগীর সরাসরি সংস্পর্শে এসেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এছাড়া অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ হলে DHIS-2 সার্ভারে এন্ট্রি দিতে হবে। অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ হলে রিপোর্ট না দিয়ে অনুমোদিত আরটি-পিসিআর ল্যাব থেকে টেস্ট করিয়ে নিশ্চিত হতে হবে এবং ওই রিপোর্ট DHIS-2 এন্ট্রি দিতে হবে।

অ্যান্টিজেন কিট প্রসঙ্গে বলা হয়, ওষুধ প্রশাসন অধিদফতর থেকে অনাপত্তি সনদপ্রাপ্ত SD BIOSENSOR (South Korea) ও PANBIO (USA) এর Standard Q COVID-19 Ag Test kits ব্যবহার করতে হবে। পরীক্ষার সর্বোচ্চ মূল্য ৭০০ টাকা হবে। ব্যবহৃত কিটটির নাম উল্লেখ করতে হবে রিপোর্টিংয়ের সময়। রিপোর্টিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের MIS শাখা থেকে আইডি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। রিপোর্টিংয়ের জন্য একজন ফোকাল পার্সন থাকতে হবে। এসব শর্ত/নির্দেশনা পালন করবে এ মর্মে অঙ্গীকার নামা দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

বেসরকারি প্রতিষ্ঠানে অ্যান্টিজেন টেস্টের ফি ৭০০ টাকা, বাসা থেকে নমুনা নিলে ১২০০

আপডেট সময় ০৪:০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১