ঢাকা ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগাম জামিন পেলেন আমির হামজা যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা: আসামির বয়ানে অসঙ্গতি, বেরিয়ে এলো নতুন তথ্য বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে

আর্জেন্টিনা সমর্থকদের বেদম পিটুনিতে হাসপাতালে ব্রাজিল সমর্থক

আকাশ জাতীয় ডেস্ক:

কোপা আমেরিকায় ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলা নিয়ে ঝগড়া বেঁধে এক ব্রাজিল সমর্থককে বেদম পিটুনি দিয়েছে আর্জেন্টিনার সমর্থকরা। এ ঘটনায় আহত হয়ে ব্রাজিল সমর্থক হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহতের নাম- নওয়াব মিয়া (৬০), তিনি ব্রাহ্মণবাড়িয়া সদরের সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃত হেলু মিয়া ছেলে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দামচাইল বাজার এলাকায় ব্রাজিল সমর্থককে পিটুনির ঘটনা ঘটে।

আহত নওয়াব মিয়ার ছোটভাই ইয়াকুব মিয়া বলেন, মঙ্গলবার সকালে ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে সকাল সাড়ে ৮টার দিকে আমার ভাতিজা ব্রাজিল সাপোর্টার রেজাউলের সঙ্গে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার মো. জীবন মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়। পরে বিকেলে রেজাউলের চাচা নওয়াব মিয়া বাড়ির পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে মো. জীবন মিয়া, মৃত রেনু মিয়ার ছেলে আব্দুর রহমান ও মন মিয়ার ছেলে সেলিমসহ ৪-৫ জন যুবক তাকে দামচাইল বাজারে একা পেয়ে মারধোর করেন। মারধোর পরে সবাই পালিয়ে। আহত নওয়াব মিয়াকে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

এবিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফয়েজ বলেন, হাসপাতালে আনা আহত নওয়াব মিয়ার মাথায় আঘাত আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে নওয়াব মিয়া আহত হয়েছে বলে জানতে পেরেছি।

এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, মূলত ব্রাজিল ও আর্জেন্টিনা সাপোর্টারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। একজন আহত হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে

Tag :
আপলোডকারীর তথ্য

উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা সমর্থকদের বেদম পিটুনিতে হাসপাতালে ব্রাজিল সমর্থক

আপডেট সময় ১১:৪৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১