ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নারায়ণগঞ্জে পেপার মিলে আগুন, চার নিরাপত্তাকর্মী দগ্ধ

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের কাঁচপুরে আল নূর নামে একটি পেপার মিলের গ্যাসলাইনের রাইজারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে চার নিরাপত্তা কর্মী দগ্ধ হয়েছেন।

রবিবার দিবাগত রাত ২টার দিকে আল নূর পেপার অ্যান্ড বুট মিলসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সিকিউরিটি ফোর্স লিমিটেডের ইনচার্জ আসাদুজ্জামান, মোস্তাক আহমেদ, তফিজুল ইসলাম এবং কারখানার নিজস্ব নিরাপত্তাকর্মী মো. ফারুক। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সোনারগাঁ স্টেশনের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, রাত একটার দিকে কারখানার ভেতরে গ্যাসের রাইজারে লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটে। এরপর নিরাপত্তা কর্মীরাসহ কয়েকজন শ্রমিক কর্মচারী এগিয়ে গেলে তাদের শরীরে আগুন লেগে যায় এবং চারজন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেই কারাখানার লোকজন আগুন নেভায়। আগুনে গ্যাসের পাইপ ও মেশিনপত্রের কিছু অংশ পুড়ে গেছে। তবে রাইজারে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, নারায়ণগঞ্জ থেকে গ্যাস লাইন লিকেজ বিস্ফোরণে দগ্ধ চারজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে মোস্তাকের শরীরের ৭৮ শতাংশ, আসাদুজ্জামানের ৭৫ শতাংশ, তফিজুলের ৬৮ শতাংশ এবং ফারুকের ৫ শতাংশ দগ্ধ হয়েছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

নারায়ণগঞ্জে পেপার মিলে আগুন, চার নিরাপত্তাকর্মী দগ্ধ

আপডেট সময় ১২:১৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১