ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপ সংঘর্ষে নিহত ৪

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা সংক্রমণ ঠেকাতে চলমান সাত দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ওই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

জানা যায়, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছার পর ঢাকাগামী মাছ বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত হয় আরও ছয়জন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। শনাক্তের পর মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপ সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় ১২:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১