ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

কঠোর লকডাউনে সপ্তাহে ৩ দিন ব্যাংক বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে ৭ দিনের সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে।

লকডাউনের মধ্যেও ব্যাংকিং কার্যক্রম চলবে। তবে সপ্তাহে তিন দিন ব্যাংক বন্ধ থাকবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সর্বাত্মক লকডাউনে শুক্র-শনিবারের পাশাপাশি রোববারও ব্যাংক বন্ধ থাকবে। বাকি দিনগুলোতে ব্যাংকিং কার্যক্রম চলবে বেলা ৩ টা পর্যন্ত। লেনদেন করা যাবে সকাল ১০ টা থেকে দেড় টা পর্যন্ত।

বৃহস্পতিবার থেকে রোববার ৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে ব্যাংক। আগামীকাল ১ জুলাই, ব্যাংক হলিডে। এ জন্য কাল ব্যাংকে কোনো ধরনের লেনদেন হবে না। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। সেই হিসাবে চার দিন ছুটি থাকছে ব্যাংকে।

করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে এই সময়ে প্রতিপালনের জন্য ২১টি নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়, ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

এছাড়া এই সময়ে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। বন্দরসমূহ (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং তৎসংশ্লিষ্ট অফিসসমূহ এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে। শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

কঠোর লকডাউনে সপ্তাহে ৩ দিন ব্যাংক বন্ধ

আপডেট সময় ০৫:৫৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১