ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ উদ্ধার ১৭৮

আকাশ জাতীয় ডেস্ক:

ভূমধ্যসাগর থেকে তিউনিসিয়ার নৌবাহিনী ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে। এসময় তারা অন্য দুজনের মৃতদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে রবিবার।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যাদের উদ্ধার করা হয়েছে তারা বাংলাদেশ, ইরিত্রিয়া, মিসর, মালি ও আইভরি কোস্টের নাগরিক।

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরি বলেছেন, ‘লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্যসাগরে যে ভয়ংকর পথ রয়েছে সেখানে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি ভেঙে যায়। নৌকাটি ডুবে যাচ্ছিল।

মন্ত্রণালয়ের সূত্রে আরও বলা হয়েছে, অভিবাসীরা লিবিয়ার জুয়ারা বন্দর থেকে শুক্রবার অথবা শনিবার রাতে রওয়ানা হয়েছিল।

৪৮ ঘণ্টা সময়ের ব্যবধানে ওই এলাকা থেকে দ্বিতীয়বারের মতো অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়েছে। এর আগে গত শুক্রবার ২৬৭ জনকে উদ্ধার করে তিউনিসিয়ার নৌবাহিনী। তারা লিবিয়া থেকে ইতালি যাচ্ছিল।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত ১১ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পথে যাত্রা করে। এ সংখ্যা গতবছরের একই সময়ের তুলনায় শতকরা ৭০ ভাগ বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানির ৭-১ গোলে জয়ের ম্যাচে মেসিদের উল্লাস, ভিডিও ভাইরাল

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ উদ্ধার ১৭৮

আপডেট সময় ০৯:৪৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১