ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মগবাজারে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউট মিলে ৪৮ জন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

রোববার (২৭ জুন) রাতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক পার্থ শঙ্কর পাল বলেন, আমরা ১০ জন রোগী পেয়েছি। একজন আগেই মারা গেছেন। নয়জনের গুরুতর আঘাত রয়েছে। দগ্ধ হয়েছেন দুজন।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, মগবাজারের ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগসহ শেখ হাসিনা বার্নে এখন পর্যন্ত ৪৮ জন চিকিৎসাধীন।

শেখ হাসিনা বার্নে আহত রায়হানুল গাফফার নয়ন জানান, ঘটনার সময় তিনি যাত্রীবাহী বাসে ছিলেন। হঠাৎ বিকট বিস্ফোরণের বাসের কাচ ভেঙে তিনি আহত হন।

আহত এক পথচারী জামাল জানান, তিনি মতিঝিলে একটি হোটেলে চাকরি করেন। সেখান থেকে মগবাজার বাসায় ফেরার পথে মগবাজার ওয়ারলেস মোড়ে গায়ের উপর গ্লাস পড়ে তিনি আহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মগবাজারে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭

আপডেট সময় ১১:৩৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১