ঢাকা ০২:০০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ রানে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী। এর আগে টানা দুই আসরে শিরোপা জিতে নেয় ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাবটি।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫০ রান করে আবাহনী। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া ৪০ রান করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ইনিংসের শেষদিকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ১৩ বলে দুই ছক্কায় অপরাজিত ২১ রান করেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

টার্গেট তাড়া করতে নেমে সাইফউদ্দিনের গতির মুখে পড়ে ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় প্রাইম ব্যাংকের দলটি। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ওপেনার রুবেল মিয়া। দলীয় ৯৮ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৪৩ বলে ৪১ রান করেন তিনি।

ইনিংসের শেষদিকে দলকে জয় উপহার দিতে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান অলক কাপালি। জয়ের জন্য শেষ ওভারে প্রাইম ব্যাংক দলের প্রয়োজন ছিল ১৬ রান। শহিদুল ইসলামের করা শেষ ওভারে ৭ রানের বেশি আদায় করে নিতে পারেননি কাপালি। দলের হয়ে ১৭ বলে তিন ছক্কা আর দুটি চারের সাহায্যে অপরাজিত ৩২ রান করেন কাপালি।

আবাহনীর জয়ে ব্যাট হাতে ১৩ বলে অপরাজিত ২১ রান আর বল হাতে ৩৬ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন সাইফউদ্দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী

আপডেট সময় ০৭:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১