ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেসরকারিভাবে অ্যান্টিজেন টেস্ট চালু হচ্ছে, ফি ৭০০ টাকা

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাস নির্ণয়ের জন্য আগামী দু-একদিনের মধ্যেই দেশের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অ্যান্টিজেন টেস্ট চালু করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৪ জুন) রাতে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বেসরকারি স্বাস্থ্য সেবা খাতে কোভিড-১৯ রোগ নির্ণয়ের জন্য এন্টিজেন টেস্ট কিটের নামসহ মূল্য নির্ধারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে অনুমোদনের জন্য চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, বর্তমান মহামারিকালীন সময়ে আরটি-পিসিআর মেশিনের পাশাপাশি এন্টিজেন টেস্ট চালু করা অতীব জরুরি। তাই ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কিটস দিয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অ্যান্টিজেন চালু করার সুপারিশ করা হয়েছে।

সরকারি স্বাস্থ্য সেবা খাতে বিগত কয়েকমাস ধরে এন্টিজেন টেস্ট ১০০ টাকায় করা হচ্ছে। বেসরকারি স্বাস্থ্য সেবা খাতে কিটসের মূল্য ও অন্যান্য খরচসহ পরীক্ষাটির সর্বোচ্চ মূল্য ৭০০টাকা নির্ধারণ করতে সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে বলেও জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেসরকারিভাবে অ্যান্টিজেন টেস্ট চালু হচ্ছে, ফি ৭০০ টাকা

আপডেট সময় ১২:৪৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১