ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সম্মিলিত প্রয়াসে হচ্ছে ডিজিটাল অর্থনীতি: পলক

আকাশ আইসিটি ডেস্ক :

সরকারি-বেসরকারি ও একাডেমিয়ার সম্মিলিত প্রয়াসে ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ইতোমধ্যে আইসিটি রপ্তানি এক বিলিয়ন ডলার অর্জিত হয়েছে এবং ২০২৫ সালে তা পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ জুন) একটি অনুষ্ঠানে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের (সিইও) জন্য তিন মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়। আইসিটি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এলআইসিটি প্রকল্প ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করে।

পলক বলেন, ২০২৫ সালের মধ্যে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সরকার আইটি শিল্পের জন্য ‘মিশন ৫ বিলিয়ন ডলার’ শীর্ষক প্রবৃদ্ধি কৌশল প্রণয়ন করেছে। সরকার বেসরকারি খাত এবং একাডেমিয়াকে সঙ্গে নিয়েই এই লক্ষ্য অর্জন চায়। এজন্য আইটি প্রতিষ্ঠানের সিইওদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার চতুর্থ শিল্প বিপ্লব সামনে রেখে বেসরকারি খাতকে সহযোগিতা দিতে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা ও প্রণোদনা দিচ্ছে। দেশেই ডিজিটাল ডিভাইস উৎপাদনে মেইড ইন বাংলাদেশ-আইসিটি ইন্ডাস্ট্রি স্ট্রাটেজির খসড়া প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারি-বেসরকারি সম্মিলিত প্রয়াস এবং সহযোগিতার কারণেই করোনাকালেও দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকে। ২০২০ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয় ৫ দশমিক ২৪ শতাংশ এবং ২০২১ সালে মাথাপিছু আয় ২২২৭ মার্কিন ডলারে উন্নীত হয়।

পলক বলেন, সরকার ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার জন্য পেমেন্ট সিস্টেমের ডিজিটাইজেশন করেছে, যা মোবাইল আর্থিক সেবা ও ই-কমার্সের দ্রুত প্রবৃদ্ধি ঘটায়। ২০২১ সালের এপ্রিলে মোবাইলে লেনদেন হয় ৬৩ হাজার ৪৭৯ কোটি টাকা। ই-কমার্সের প্রবৃদ্ধি হয় প্রায় ১৬৬ শতাংশ। ২০২৫ সালের মধ্যে সরকারের সকল সেবা ডিজিটালাইজেশন করা হবে। ইতোমধ্যে সাত হাজারেরও বেশি ডিজিটাল সেন্টারের মাধ্যমে ৬০ লাখ মানুষকে সরকারের বিভিন্ন ধরনের সেবা অনলাইনে দেওয়া হচ্ছে।

এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি অ্যাডভাইজার সামি আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, অধ্যাপক শেখ মোরশেদ জাহান, বাক্কোর পরিচালক রাশেদ নোমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক অধ্যাপক ড. ফরহাত আনোয়ার।

দেশের আইটি প্রতিষ্ঠানের ৫০ জন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তিন মাসব্যাপী প্রশিক্ষণে অংশ নেন। পরে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ফরহাত আনোয়ার সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদপত্র দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সম্মিলিত প্রয়াসে হচ্ছে ডিজিটাল অর্থনীতি: পলক

আপডেট সময় ০৯:২৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১