ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে ইভ্যালির গ্রাহকের টাকা

আকাশ জাতীয় ডেস্ক:

অনলাইনে পণ্য বিক্রিকারী ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পণ্য ডেলিভারি না হওয়া পর্যন্ত গ্রাহকের টাকা কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ই-ভ্যালির মতো অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানগুলোর দেওয়া অবিশ্বাস্য অফারের বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকতেও মন্ত্রণালয়ের তরফে পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক গ্রাহকের টাকা নিয়ন্ত্রণ করে পেমেন্ট গেটওয়ে নিশ্চিত করবে বলেও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ই-ভ্যালি ডটকম লিমিটেডের সার্বিক বিষয় নতুন করে খতিয়ে দেখতে বাণিজ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার বহুপক্ষীয় বৈঠকের পর এসব সিদ্ধান্তের কথা জানাল।

সম্প্রতি চার ব্যাংকসহ মোট পাঁচ প্রতিষ্ঠান ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি ই-কমার্স প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয়ে কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। ব্যাংক ও প্রতিষ্ঠানগুলি হলো ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স।

ব্যাংকগুলোর এমন নিষেধাজ্ঞার মধ্যেই গ্রাহকদের বাণিজ্য মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত এল। নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য আটটি ই-কমার্স প্রতিষ্ঠান হলো ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে ইভ্যালির গ্রাহকের টাকা

আপডেট সময় ০৫:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১