ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘স্ট্রবেরি মুন’ দেখা যাবে আজ

আকাশ নিউজ ডেস্ক:

বছরের শেষ সুপারমুন  আজ রাত ১১টা ১৫ মিনিট থেকে দেখা যাবে। এ দিন চাঁদ লালচে বর্ণ ধারণ করবে।

অন্য দিনের তুলনায় এ দিন প্রায় ১২ শতাংশ বড় দেখাবে চাঁদ। জুন মাসের পূর্ণাঙ্গ চাঁদ ‘স্ট্রবেরি মুন’ হিসেবে পরিচিত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব আকাশে তাকালে দেখা মিলবে এ চাঁদের। চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে তখন তাকে সুপারমুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসায় এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়।

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ৪ লাখ ১০ হাজার কিলোমিটার। কিন্তু সুপারমুনের ক্ষেত্রে এই দূরত্ব কমে ৩ লাখ ৫৬ হাজার ৭০০ কিলোমিটারে নেমে আসে। চাঁদ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে। কক্ষের মাঝামাঝি চলে এলে চাঁদের দূরত্ব কমে যায়। তখন চাঁদ বড় দেখায়। স্বাভাবিক অবস্থার চেয়ে সুপারমুনের সময় চাঁদকে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়।

পৃথিবীর ছায়ায় যখন চাঁদ পুরোপুরি ঢাকা পড়লে হয় চন্দ্রগ্রহণ। এসময় সূর্যের সাত রঙের মধ্যে থাকা লাল রঙের তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদে পৌঁছায়। তাই পূর্ণ গ্রহণের সময় লাল রঙের দেখায় চাঁদ। তবে, এ দিন গ্রহণ না থাকলেও লালচে চাঁদ দেখা যাবে। তাই এটি নিয়ে মানুষের আগ্রহও বেশি। তবে ভারতীয় উপমহাদেশ থেকে ‘স্ট্রবেরি মুন’ দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিট থেকে দেখা যাবে স্ট্রবেরি মুন। চলবে রাত ২টা ৩৫ মিনিট পর্যন্ত। মার্কিন আদিবাসী সম্প্রদায় কৃষিকাজ শুরুর এই মৌসুমে স্ট্রবেরি চাষ করে থাকে। সে কারণে এসময়ের সুপারমুনকে তারা ‘স্ট্রবেরি মুন’ বলে আখ্যা দেয়। পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এই সুপারমুনের ভিন্ন ভিন্ন নাম রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘স্ট্রবেরি মুন’ দেখা যাবে আজ

আপডেট সময় ০১:৪০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১