ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চীনা টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি

আকাশ জাতীয় ডেস্ক:

চীনের তৈরি একটি টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।

আইসিডিডিআর,বি’র জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. ফেরদৌসী কাদরীকে চিঠি দিয়ে এ টিকার পরীক্ষামূলক প্রয়োগের সাময়িক অনুমতি দেওয়া হয়।

বাংলাদেশে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের কাজটি করবে আইসিডিডিআর,বি।

আইসিডিডিআর,বি সূত্রে জানা যায়, করোনার এ টিকার নাম ‘আইএমবি ক্যাম্পস’। আইসিডিডিআর,বি আইএমবি ক্যাম্পসের সিআরও (ক্লিনিক্যাল রিসার্চ অরগানাইজেশন) হিসেবে কাজ করবে।

চীনের ইনস্টিটিউট অব মেডিক্যাল বায়োলজি অব দ্য চাইনিজ একাডেমি অব মেডিক্যাল সায়েন্স করোনা ভাইরাসের এই টিকা তৈরি করেছে। এই টিকা ১৮ বছরের বা তার থেকে বেশি বয়সী মানুষদের প্রয়োগ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

চীনা টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি

আপডেট সময় ০১:১৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১