ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিত

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুয়েটের একাডেমিক কাউন্সিলের বৈঠকে ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

ভার্চ্যুয়াল এ বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।

পরীক্ষা স্থগিতের বিষয়ে জানতে চাইলে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, করোনা পরিস্থিতির কারণে দেশের কয়েকটি জেলায় ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে শিক্ষার্থীদের পক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হবে না। তাই একাডেমিক কাউন্সিল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি বুঝে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হবে।

আগামী ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই ও ১০ জুলাই চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বুয়েটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় রূপসায় বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

বুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিত

আপডেট সময় ১০:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১