ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকা কিনতে এডিবির বড় ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

মহামারী করোনাভাইরাসের টিকা কিনতে বাংলাদেশের জন্য ৯৪ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ সাত হাজার ৯৪৫ কোটি টাকা।

বাংলাদেশ এই ঋণের অর্থ দিয়ে করোনা টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স বা জাতিসংঘের ইউনিসেফের মাধ্যমে কিংবা উৎপাদনকারীর সঙ্গে সরাসরি দ্বিপক্ষীয় চুক্তির আওতায় টিকা কিনতে পারবে।

উন্নয়নশীল দেশগুলোকে করোনাভাইরাসের টিকা কিনতে এডিবির সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ এই ঋণ পাচ্ছে। করোনাভাইরাসের টিকা কিনতে ঋণ হিসেবে এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সহায়তা।

গত মঙ্গলবার ম্যানিলাভিত্তিক এই ঋণদাতা সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, গেল ডিসেম্বরে উন্নয়নশীল দেশগুলোকে করোনার টিকা কিনতে সহযোগিতা করার জন্য এডিবি ৯০০ কোটি ডলারের ‘এশিয়া-প্যাসিফিক ভ্যাকসিন একসেস ফ্যাসিলিটি চালু করেছিল। তার আওতায় বাংলাদেশ এই ঋণ সুবিধা পাচ্ছে।

গত নভেম্বরে বাংলাদেশ সরকার করোনাভাইরাসের টিকা কিনতে এডিবির কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়ে চিঠি দিয়েছিল। আর গত এপ্রিলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় এডিবি এই ঋণের বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছিল।

সেই আলোচনার ভিত্তিতে তার চেয়ে এখন বেশিই ঋণ পাচ্ছে বাংলাদেশ। ঋণের ৯৪ কোটি ডলারের অর্ধেক অর্থাৎ ৪৭ কোটি ডলারের জন্য বাংলাদেশকে নিয়মিত ২ শতাংশ হারে সুদ দিতে হবে। বাকি ৪৭ কোটি ডলারের জন্য আলোচনা করে সুদের হার ঠিক হয়েছে। তবে সেই সুদহার কত তা বলা হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টিকা কিনতে এডিবির বড় ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় ০৬:১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১