ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে ড্রেনে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর খিলগাঁওয়ে ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার সকাল ৯টার দিকে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

মারা যাওয়া ওই যুবকের নাম আবুল হোসেন (৩২)। তার আর কোনো পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই যুবক খিলগাঁও তিলপাপাড়া সাত নম্বর কালভার্টের ড্রেনে পড়ে নিখোঁজ হন। যুবকটির সন্ধানে গতকালই ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য উদ্ধারকাজ শুরু করে। কিন্তু বেলা দেড়টা পর্যন্ত তার খোঁজ মেলেনি।

আজ সকালে ঘটনাস্থল থেকে একটু দূরে তার লাশ পাওয়া যায়। নিহত যুবক ‘ভবঘুরে’ ছিলেন। ড্রেনের আশেপাশে পরিত্যক্ত জিনিস কুড়াতে গিয়ে তিনি ড্রেনে পড়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে ড্রেনে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ১১:৫৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১