ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

সিডনির কাউন্সিল নির্বাচনে বাংলাদেশির জয়

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের রাজধানী সিডনিতে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় কয়েকটি স্থানীয় কাউন্সিলের নির্বাচন। এরই মধ্যে বেশ কয়েকটি কাউন্সিলের নির্বাচনের ফলাফলও প্রকাশিত হয়েছে।

কাউন্সিলগুলোর মধ্যে কাম্বারল্যান্ড কাউন্সিলের ওয়েন্টওর্থভিল ওয়ার্ড থেকে লেবার পার্টির হয়ে নির্বাচনে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সুমন সাহা। শুক্রবার নির্বাচনে পছন্দে অগ্রাধিকার (প্রিফারেনশিয়াল) ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশের মাধ্যমে সুমন সাহার জয়ী হওয়ার এ ঘোষণা আসে।

কাম্বারল্যান্ড কাউন্সিলের ওয়েন্টওর্থভিল ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই সুমন সাহার জয়ী হওয়ার প্রবল সম্ভাবনার কথা ধারণা করছিলেন স্থানীয় প্রবাসী বাঙালিরা। এই কাউন্সিলে অভিবাসীদের আধিক্য ও লেবার পার্টির শক্ত অবস্থানের কারণে তার কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি ছিল।

প্রিফারেনশিয়াল ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর সুমন সাহা তার নির্বাচিত হওয়ার কথা জানিয়ে বলেন, বাঙালি হিসেবে সিডনির স্থানীয় কাউন্সিল নির্বাচনে জয়ী হওয়ায় তিনি আনন্দিত। তার সব সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সুমন সাহা ২০০৩ সালে শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন এবং বর্তমানে তিনি সিডনি বিশ্ববিদ্যালয়ের ওয়েস্টমিড ক্যাম্পাসের অর্থ ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

সিডনির কাউন্সিল নির্বাচনে বাংলাদেশির জয়

আপডেট সময় ১১:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭