ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

এক ওয়েব সিরিজে অক্ষয় নিচ্ছেন ৯০ কোটি রুপি

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে এখনো ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যায়নি। তবে দুই বছর আগে ‘দ্য এন্ড’ নামের একটি সিরিজের ঘোষণা এসেছিল তার।

করোনা ভাইরাসের কারণে ওয়েব সিরিজটির কাজ পিছিয়ে গেছে। তবে চলতি বছর বা ২০২২ সালে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে ওটিটি ফ্ল্যাটফর্মে অভিষেক ঘটবে অক্ষয়ের।

২০১৯ সালে ‘দ্য এন্ড’-এর ঘোষণা হয় এবং জানা যায় সিরিজটির জন্য ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা নাকি ৯০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন। ভারতীয় কোনো ওয়েব সিরিজের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো অভিনেতার নেওয়া সবচেয়ে বেশি পারিশ্রমিক এটি। অ্যাকশন-থ্রিলার গল্পে বিক্রম মালহোত্রার প্রযোজনায় এটি স্ট্রিমিং হবে অ্যামাজন প্রাইমে।

পর্দায় অক্ষয়কে নানা চরিত্রে হাজির হতে দেখা যায়। কিন্তু নিজের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য এন্ড’-এ তাকে কী রূপে দেখা যাবে? এমন প্রশ্ন রয়েছে ভক্তদের মনে।

ভারতীয় সংবাদমাধ্যমকে সিরিজটির প্রযোজক বিক্রম মালহোত্রা জানান, তিনি এমন এক প্ল্যাটফর্মের সন্ধান করেছিলেন যেটা নিজের ঘরের মতোই মনে হয়। সংবেদনশীলতা এবং সৃজনশীলতা অন্য মাত্রায় নিয়ে যেতে পারবে। অ্যামাজন প্রাইম ভিডিও-এর থেকে তেমনই স্বাচ্ছন্দ্য পেয়েছেন তিনি। পরিস্থিতির উপর নির্ভর করে চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে ওয়েব সিরিজটির শুটিং শুরু করার আশাও প্রকাশ করেন।

‘দ্য এন্ড’ ওয়েব সিরিজে অক্ষয় কুমারের বিপরীতে কাকে দেখা যাবে তা এখনো প্রকাশ পায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

এক ওয়েব সিরিজে অক্ষয় নিচ্ছেন ৯০ কোটি রুপি

আপডেট সময় ১১:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১