ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

দাগনভূঞার এয়াকুবপুর ইউনিয়নের মিদ্দারহাট এলাকার হুমায়ুন কবির তানিমকে (২৯) কৃষ্ণাঙ্গ ডাকাতরা গুলি করে হত্যা এবং দোকানের মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা ঘটে।

লুটকৃত দোকানের মালিক আবদুল আউয়াল তানসেন জানান, চার বছর আগে আমি আমার ভাগিনা হুমায়ুন কবিরকে পারিবারিক সুখের জন্য আমার মালিকানায় দোকান রুদ্র জেনারেল ট্রেডিংয়ে নিয়ে যাই।

গত মাসে আমি ভাগিনা হুমায়ুনকে দোকানের দায়িত্বে রেখে বাড়ি আসি। আমার দোকানটা ছিল দক্ষিণ আফ্রিকার রাজধানীর জোহানসবার্গের উপশহর লেনিশিয়ায়। গত শনিবার সন্ধ্যায় আফ্রিকার কৃষ্ণাঙ্গ ডাকাতরা আমার দোকানে ঢুকে লুটপাট শুরু করলে ভাগিনা হুমায়ুন বাধা দেয়। তাতে তারা ক্ষিপ্ত হয়ে খুব কাছ থেকে তাকে গুলি করে দোকানের নগদ অর্থসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়।

দোকানের অন্যান্য কর্মচারীরা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হুমায়ুনকে মৃত ঘোষণা করেন। নিহত হুমায়ুন কবির তানিম উপজেলার মিদ্দারহাট এলাকার মৃত আবুল কাশেমের পুত্র। উপার্জনক্ষম ছেলের মৃত্যুতে মা জোসনা আরা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। এলাকায় ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৯:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১