ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অভিনেত্রী স্বরার বিরুদ্ধে থানায় অভিযোগ

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করকে নিয়ে আবারও বিতর্ক ইন্ডাস্ট্রির অন্দরে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বর্তমান প্রজন্মের এই নায়িকার বিরুদ্ধে। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক বৃদ্ধকে শারীরিকভাবে লাঞ্ছিত করা ভিডিও নেটমাধ্যমে প্রকাশ পাওয়ার পর তা টুইটারে ছড়িয়ে দেন স্বরা। এর পর থেকেই বিতর্কের সূত্রপাত।

এ ঘটনায় অভিনেত্রী স্বরার পাশাপাশি টুইটারের ভারতীয় শাখার প্রধান মনীশ মহেশ্বরীসহ আরফা খানুম শেরওয়ানি এবং আসিফ খান নামে দুই সাংবাদিকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।

বিতর্কিত সেই ভিডিওয় উত্তরপ্রদেশের লোনিতে এক বৃদ্ধকে কয়েকজন যুবকের হাতে মারধরের শিকার হতে দেখা গেছে। দাবি করা হয়েছে, মুসলিম ধর্মাবলম্বী সেই বৃদ্ধ ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে রাজি না হলে তাকে মারধর করা হয়।

স্বরাদের বিরুদ্ধে আইনজীবী অমিত আচার্য দিল্লির তিলক মার্গ থানায় অভিযোগ দায়ের করেন। এই ভিডিও ছড়িয়ে স্বরারা ‘সাম্প্রয়দায়িক’ উস্কানি দেয়ার চেষ্টা করছেন বলে দাবি করছেন তিনি।

গত ১৪ জুন এই ভিডিওটি ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। আব্দুল সামাদ সৈফি নামে ওই বৃদ্ধের দাবি, কয়েকজন তরুণ তাকে অটোতে করে একটি ফাঁকা স্থানে নিয়ে মারধর করে এবং ‘জয় শ্রী রাম’ বলতে বলে। ওই ঘটনায় ইতোমধ্যে অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে গাজিয়াবাদ পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অভিনেত্রী স্বরার বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট সময় ১১:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১