ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

পরিশোধসেবা প্ল্যাটফর্মে লেনদেনের নতুন সূচি

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ব্যাংকিং ও পরিশোধসেবা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আন্তঃব্যাংক লেনদেনের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৭ জুন) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, দৈনন্দিন বিশেষ ব্যাংকিংসেবা দেওয়ার নিমিত্তে পরিশোধ প্ল্যাটফর্মগুলোর কার্যক্রম নতুন সময়সূচিতে সম্পন্ন হবে।

বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের (বিএসিএইচ) মাধ্যমে লেনদেনের উচ্চ মূল্যের চেক (হাই ভ্যালু ক্লিয়ারিং প্রেজেন্টমেন্ট কাট অব টাইম) দুপুর ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাতে হবে। লেনদেন সম্পন্ন হবে (রিটার্ন কাট অব টাইম) দুপুর আড়াইটার মধ্যে।

সাধারণ মূল্যের চেক (রেগুলার ভ্যালু ক্লিয়ারিং প্রেজেন্টমেন্ট কাট অব টাইম) দুপুর ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাতে হবে। লেনদনে সম্পন্ন হবে (রিটার্ন কাট অব টাইম) বিকেল ৪টার মধ্যে।

উপযুক্ত দিনসমূহে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক দু’টি সেশন আগের সময়সূচি অনুযায়ী চালু থাকবে। রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্টের মাধ্যমে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন করা যাবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

পরিশোধসেবা প্ল্যাটফর্মে লেনদেনের নতুন সূচি

আপডেট সময় ০৬:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১