ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অল কমিউনিটি ক্লাব থেকে অভিযোগ পেলে পরীমনির বিরুদ্ধে ব্যবস্থা

আকাশ জাতীয় ডেস্ক:

গত ৮ জুন মধ্যরাতে রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে গিয়ে মদ চান ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। কিন্তু ক্লাবের সার্ভিস সময় শেষ হয়ে যাওয়ায় মদ না পেয়ে পরীমনি সেখানে ভাংচুর চালান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, কমিউনিটি ক্লাবের ঘটনাটি আমাদের গুলশান টিমের এলাকায়। আমরা বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করবো। এ বিষয়ে যে কোনো ধরনের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

আমরা জেনেছি ৮ জুন গভীর রাতে পরীমনি ওই ক্লাবে গিয়েছিলেন। ৯৯৯-এর একটি ফোনে ওখানকার ঘটনাটি জানতে পারে পুলিশ। তবে পরবর্তিতে এটা নিয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা এটা নিয়ে কাজ করবো।

এর আগে বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় পরীমনির অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, একটি মামলা হয়েছে ঢাকা জেলায়। যেহেতু মামলাগুলো চলমান, অবশ্যই প্রয়োজনে সব বিষয় জিজ্ঞাসাবাদের আওতায় আসবে। জিজ্ঞাসাবাদ করে তদন্ত শেষে বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে।

ডিবির অভিযানে ব্যবসায়ী নাসির ও মির সঙ্গে গ্রেপ্তার হওয়া তিন নারীর পরিচয় কী? নাসির বা অমির সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক আছে কি না জানতে চাইলে গোয়েন্দা পুলিশের প্রধান বলেন, তিন নারী এখনো রিমান্ডে। রিমান্ড শেষে বিস্তারিত আপনাদের জানানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অল কমিউনিটি ক্লাব থেকে অভিযোগ পেলে পরীমনির বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট সময় ০১:৪৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১