ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তামিমরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত ফর্মে রয়েছে প্রাইম ব্যাংক। একের পর এক জয় তুলে নিচ্ছে দলটি।

বুধবার (১৬ জুন) ব্রাদার্স ইউনিয়নকে বৃষ্টি আইনে ৬ উইকেটে হারিয়ে লিগের অষ্টম জয় তুলে নিয়েছে তারা। এর ফলে শীর্ষস্থান ধরে রাখল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

টসে হেরে ব্যাট করতে নামে ব্রাদার্স। তবে কিছুক্ষণ পর বৃষ্টি নামায় ম্যাচ ১২ ওভারে নেমে আসে। ব্রাদার্স এ সময়ে ৩ উইকেট হারিয়ে ৭৪ রান তোলে। ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ১২ ওভারে প্রাইম ব্যাংক টার্গেট পায় ৮৪ রান। ৬ উইকেট ও ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে প্রাইম ব্যাংক।

প্রাইম ব্যাংকের তামিম ইকবাল ২৬ বলে ২৯ রান করেন। এছাড়া ২২ বলে ২৮ রান করেন মোহাম্মদ মিঠুন। ব্রাদার্স হারলেও আলাউদ্দিন বাবু দুর্দান্ত বোলিং করেছেন। ৩ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

জয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন তামিমরা

আপডেট সময় ১০:০০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১