ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ্রুত ছড়াচ্ছে ডেল্টা ধরন, ৭৪ দেশে শনাক্ত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনার ভারতীয় ধরন ডেল্টা দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে বিশ্বের ৭৪টি করোনার ভয়ঙ্কর এই ধরনটি শনাক্ত হয়েছে।

চীন, যুক্তরাষ্ট্র, আফ্রিকা, স্ক্যান্ডিনেভিয়াসহ অন্যান্য দেশগুলোতে ডেল্টা ধরন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ভারতীয় ধরনটি সংক্রমণের পাশাপাশি আরও মারাত্মক অসুস্থতার কারণ হিসাবে দেখা দিতে পারে। খবর দ্য গার্ডিয়ানের।

নিজের রূপ বদলে মূল ভাইরাস থেকে আরও বেশি সংক্রামক রূপ নেওয়া করোনাভাইরাসের ডেল্টা ধরন প্রথম ভারতে শনাক্ত হয়। ভারতে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ এত মারাত্মক রূপ নেওয়ার পেছনে এই ডেল্টা ধরনের বড় ভূমিকা আছে বলে ধারণা করা হচ্ছে।

শুধু ভারত নয় বরং যুক্তরাজ্যসহ বিশ্বের আরও কয়েকটি দেশে ডেল্টা ধরন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই ধরনটিতে যুক্তরাজ্যে সবচেয়ে নাজুক পরিস্থিতিতে পড়েছে। দেশটিতে নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ৯০ শতাংশের শরীরে মিলছে করোনার ভারতীয় এই ভয়ঙ্কর ধরন।

যুক্তরাষ্ট্রে নতুন করে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের প্রায় ১০ শতাংশের শরীরে পাওয়া গেছে ডেল্টা ভ্যারিয়েন্ট। যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের ডিন আশীশ ঝা বলেন, অন্য যেকোনো ধরনের তুলনায় ডেল্টা ধরটি বেশি প্রাণঘাতী।

করোনাভাইরাস প্রথম শনাক্তের দেশ চীনেও শনাক্ত হয়েছে ডেল্টা ধরন। দেশটির গুয়াংজুতে ৭৫ বছর বয়সী এক নারী এই ধরনে সংক্রমিত হয়েছেন।

ইন্দোনেশিয়ায় চলছে করোনার দ্বিতীয় ঢেউ। জাকার্তায় নতুন করোনা আক্রান্তদের মধ্যে ৭৫ শতাংশের শরীরে মিলেছে ভারতীয় ধরনটি।

এদিকে করোনা মোকাবিলায় আবারও লকডাউনের সময় বাড়িয়েছে ইংল্যান্ড। সেখানে আগামী ২১ জুন শেষ হওয়ার কথা ছিল লকডাউন। কিন্ত এখন তা ২১ জুনের পর বাড়ানো হয়েছে আরও চার সপ্তাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দ্রুত ছড়াচ্ছে ডেল্টা ধরন, ৭৪ দেশে শনাক্ত

আপডেট সময় ১১:৫৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১