ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উড়ন্ত ট্যাক্সি আনছে ভার্জিন আটলান্টিক

আকাশ আইসিটি ডেস্ক :

উড়ুক্কুযান নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অনেকেই কাজ করছেন। এবার সেই তালিকায় নাম লেখানোর চিন্তা করছে ভার্জিন আটলান্টিক। জানা গেছে, এয়ারলাইন প্রতিষ্ঠান ভার্জিন আটলান্টিক উড়ন্ত ট্যাক্সি সেবা চালুর চিন্তা করছে।

প্রথমেই শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে এয়ারপোর্টে যাত্রী পরিবহণে ‘ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং ভেইকলস’ বা ইভিটিওএল ধরনের যান ব্যবহার করতে যাচ্ছে তারা। ব্রিস্টলভিত্তিক ভার্টিক্যাল অ্যারোস্পেসের সঙ্গে ট্যাক্সি সেবা চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে স্যার রিচার্ড ব্র্যানসনের প্রতিষ্ঠানটি। আর এ বছরই নিজেদের যানের পরীক্ষামূলক ফ্লাইট চালু করার কথা ভাবছে ভার্টিক্যাল অ্যারোস্পেস।

ভার্জিন আটলান্টিকের পরিকল্পনা অনুযায়ী, ইভিটিওএল যান ব্যবহার করে কোনো শহর, যেমন কেমব্রিজ থেকে লোকজনকে তুলে কাছাকাছি লন্ডনের হিথরোর মতো কোনো বড় এয়ারপোর্টে নিয়ে যাবে। ভার্টিক্যাল অ্যারোস্পেস বলছে, তাদের VA-X4 ক্র্যাফট চারজন যাত্রী এবং একজন পাইলটকে ১৬০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে নিয়ে যাতে পারবে। পাশাপাশি এগুলো হবে দূষণমুক্ত।

যান চলার সময় প্রচলিত হেলিকপ্টারের চেয়ে এর শব্দ শুধু কমই হয় না বলতে গেলে প্রায় শব্দহীন। এরই মধ্যে আমেরিকান এয়ারলাইন্স এবং এভালন নামে একটি বিমান ভাড়া দেওয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ভার্টিক্যাল অ্যারোস্পেস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উড়ন্ত ট্যাক্সি আনছে ভার্জিন আটলান্টিক

আপডেট সময় ১০:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১