ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চার দিন ধরে নিখোঁজ কে এই ইসলামী বক্তা আদনান

আকাশ জাতীয় ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে তার পরিবার দাবি করেছে। ৩১ বছর বয়সী এই বক্তা নিখোঁজের পর থেকে রংপুরে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।

পুলিশ জানিয়েছে, আদনানেন গাড়িচালক আমির উদ্দীন এবং তার সঙ্গে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ নামে দুজনও নিখোঁজ রয়েছেন। ওই রাতের পর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

১০ জুন ছেলে রিখোঁজ হওয়ার পরের দিন তার মা আজেদা বেগম রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় জিডি করেন।

মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ‌‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আদনানের সর্বশেষ মোবাইল খোলা ছিল টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সেখান থেকে তদন্ত শুরু হলে, ভালো হত।’

আদনারের মা বলেন, ছেলে নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় জিডি করেছি। পুলিশ তদন্ত করছে। আশা করি, আমার ছেলেকে খুঁজে পাব।

আদনানের মা আজেদা বেগম ও তার এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। একসময় রংপুরের ক্রিকেট অঙ্গনে সবার পরিচিত ছিলেন তিনি। রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের গন্ডি পেরিয়ে ভর্তি হন রংপুর কারমাইকেল কলেজে। অনার্সে তার বিষয় ছিল ফিলোসফি। মাস্টার্সে ফিলোসফিতে ফার্স্টক্লাস পান তিনি। অনার্সে পাড়াকালীন ধর্মের দিকে ধীরে ধীরে ঝুঁকে পড়েন এই ক্রিকেটার। সদাহাস্যোজ্জ্বল ও মিশুক ছিলেন আদনান। তার বাবা মারা যাওয়ার পরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে নানার বাড়িতে বড় হন তিনি। প্রাতিষ্ঠানিকভাবে কোনো আরবি প্রতিষ্ঠানে না পড়লেও ইসলাম ধর্মের প্রচুর বই পড়তেন এবং গবেষণা করতেন। ফিলোসফিতে মাস্টার্স করা ছাত্র অল্প দিনেই হয়ে ওঠেন একজন ভালো ইসলামী বক্তা। তিনি ধর্মীয় উগ্রবাদকে সমর্থন করতেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

চার দিন ধরে নিখোঁজ কে এই ইসলামী বক্তা আদনান

আপডেট সময় ০৮:৪৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১