ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

মস্তিস্কে অস্ত্রোপচারে মিলল ক্রিকেট বলের সমান ব্ল্যাক ফাঙ্গাস

আকাশ নিউজ ডেস্ক: 

৬০ বছরের বৃদ্ধের মস্তিষ্ক থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হলো ক্রিকেট বলের আকারের ব্ল্যাক ফাঙ্গাস।

শুক্রবার ভারতের ইন্দিরা গান্ধী মেডিকেল সায়েন্স ইনস্টিটিউটের (আইজিআইএমএস) চিকিৎসকরা সফল অস্ত্রোপচারের মাধ্যমে এ ব্ল্যাক ফাঙ্গাস বের করে আনেন।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, পাটনার জামুই এলাকার বাসিন্দা অনিল কুমারের এ অস্ত্রোপচার চলে টানা তিন ঘণ্টা ধরে। চিকিৎসকদের দাবি, অনিল এখন সুস্থ হওয়ার পথে।

শনিবার আইজিআইএমএসের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. মনীশ মণ্ডল বলেন, মস্তিষ্কের ভেতরে এ রকম ভয়ঙ্কর আকার নেওয়া কোনো শ্লেষ্মার (Mucormycosis) খবর আগে পাওয়া যায়নি।

ডা. মণ্ডল বলেন, রোগীর সিটিস্ক্যান এবং এমআরআই পরীক্ষায় দেখা গেছে, তার মস্তিষ্ক মারাত্মকভাবে শ্লেষ্মায় আক্রান্ত হয়েছে। একটি ক্রিকেট বলের আকারের ব্ল্যাক ফাঙ্গাস ছাড়াও তার মস্তিষ্ক থেকে প্রায় ১০০ মিলিগ্রাম টিউমার বের করা হয়।

তিনি আরও বলেন, ডা. ব্রজেশ কুমারের নেতৃত্বে চিকিৎসকের দল সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন। এতে রোগীর চোখ ক্ষতিগ্রস্ত হয়নি।

ডা. ব্রজেশের দাবি, ছত্রাকটি রোগীর নাক দিয়ে প্রশ্বাসের মাধ্যমে মস্তিষ্কের সম্মুখভাগে প্রবেশ করেছিল। এটি দ্রুত ছড়িয়ে পড়ার কারণে তিনি মৃগীতে আক্রান্ত হন।

দুই সপ্তাহ আগে অনিল করোনাপরবর্তী সমস্যায় পড়েন। মাঝে মধ্যেই সাময়িক অজ্ঞান হয়ে পড়ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে আইজিআইএমএস-হাসপাতালে ভর্তি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

মস্তিস্কে অস্ত্রোপচারে মিলল ক্রিকেট বলের সমান ব্ল্যাক ফাঙ্গাস

আপডেট সময় ১০:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১