ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভিন্ন রূপে ধরা দিলেন জায়েদ খান

আকাশ বিনোদন ডেস্ক :

নতুন রূপে ধরা দিলেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। এত দিন চলচ্চিত্রের বাইরে মডেলিং কিংবা বিজ্ঞাপনে সেই অর্থে দেখা যায়নি এই তারকাকে। এবার রয়েল মালাবার জুয়েলারি অ্যান্ড ফ্যাশন মলের মডেল হলেন তিনি।

এতে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন তিনি। ফটোশুটের স্থিরচিত্রে দেখা যায়, তার পরনে শেরওয়ানি, মাথায় পাগড়ি, হাতে তলোয়ার। তার পাশে দাঁড়িয়ে আছে সাদা রঙের একটি ঘোড়া। যেন ঘোড়ার পিঠ থেকে মাত্রই নামলেন কোনো রাজপুত্র! এমন লুকে এবারই প্রথম ক‌্যামেরায় ধরা দিলেন।

সম্প্রতি রয়েল মালাবার জুয়েলারি অ্যান্ড ফ্যাশন মলের ফটোশুটে অংশ নেন জায়েদ খান। রাজধানীর উত্তরায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এর ফটোশুট হয়েছে। গৌতম সাহার কোরিওগ্রাফিতে রয়েল মালাবারের পোশাক ও জুয়েলারি ব্যবহার করা হয়েছে। এতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন নাঈম আহমেদ।

জায়েদ খান জানান, মডেল ফটোশুটের জন্য অনেক প্রস্তাব এসেছে। অনেক লোভনীয় অফার পেয়েও বিনয়ের সঙ্গে সেগুলো ফিরিয়ে দিয়েছি। এখনো নিয়মিত করব না। ঈদের আগে রয়েল মালাবারের শো-রুমে গিয়েছিলাম। তখন তাদের পোশাক দেখে ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই কাজটি করলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভিন্ন রূপে ধরা দিলেন জায়েদ খান

আপডেট সময় ০৯:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১