ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোহামেডানের অধিনায়ক শুভাগত হোম

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিবকাণ্ডে হতভম্ব বাংলাদেশ ক্রিকেট। যে ঘটনা বিশ্ব ক্রিকেটেও আলোচনার জন্ম দিয়েছে।

লাথি মেরে উইকেট ভাঙা, উইকেট উপড়ে নিয়ে আছাড় মারা, আম্পায়ারের দিকে তেড়ে গিয়ে তর্ক এবং ডাগআউটের অশালীন অঙ্গভঙ্গি করে তাদের কোচ খালেদ মাহমুদের দিকে তেড়ে যাওয়ার মতো বিতর্কিত কাণ্ড ঘটিয়েছেন সাকিব।

এ ঘটনায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব। একই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে জাতীয় দলের তারকা এ ক্রিকেটারকে।

অর্থাৎ মোহামেডানের অষ্টম থেকে দশম রাউন্ড পর্যন্ত ম্যাচগুলো খেলতে পারবেন না সাকিব। সব ঠিক থাকলে প্রথম পর্বের শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে ফিরবেন তিনি। সাকিবের অনুপস্থিতিতে মোহামেডানের অষ্টম রাউন্ডের ম্যাচে অধিনায়কত্ব করছেন অফস্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম।

রোববার বিকেএসপির ৪ নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হয়েছে মোহামেডান। এই ম্যাচে অধিনায়ক হিসেবে টস করেছেন আবাহনীর বিপক্ষে জয়ের নায়ক শুভাগত।

প্রথম অধিনায়কত্বে টসভাগ্যে হেরেছেন। ডিওএইচএস অধিনায়ক মোহাইমিনুল খান সৌরভ টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি মোহামেডানের।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮.৫ ওভারে মোহামেডানের সংগ্রহ ২ উইকেটে ৫৮ রান। ডানহাতি ওপেনার আব্দুল মজিদ ২৯ বলে ২৯ ও তরুণ বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন ১৫ বলে ১৪ রান করে আউট হয়েছেন। ইরফান শুক্কুর খেলছেন ১০ রানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মোহামেডানের অধিনায়ক শুভাগত হোম

আপডেট সময় ০৮:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১