ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আশুলিয়ায় শ্রমিকদের হামলার শিকার আম্পায়ারদের মাইক্রোবাস

আকাশ জাতীয় ডেস্ক:

সাভারের আশুলিয়ায় একটি কারখানার শ্রমিকদের আন্দোলনের ভেতরে পরে যাওয়ায় অনাকাঙ্ক্ষিভাবে ভাঙচুরের শিকার হয়েছে ক্রিকেট আম্পায়ার ও ম্যাচ রেফারিদের একটি মাইক্রোবাস। তবে এতে কেউ আহত হয়নি।

রোববার (১৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে আন্দোলনরত শ্রমিকদের ভাঙচুরের শিকার হয় আম্পায়ার ও ম্যাচ রেফারিদের মাইক্রোবাসটি।

পুলিশ জানায়, সকাল থেকেই বেতন ও পাওয়ানাদির দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করছিলো সাভারের আশুলিয়ার ডিইপিজেড লিনি ফ্যাশন ও এ্যপারেলসের পোশাক শ্রমিকরা। এতে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে বসেছিলো তারা। এছাড়া বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে শ্রমিকরা। সেই একই সময় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ পরিচালনা করতে বিকেএসপিতে যাচ্ছিলো আম্পায়ার ও ম্যাচ রেফারিদের একটি মাইক্রোবাস। অবরোধের জন্য মাইক্রোবাসটি ইপিজেডের সামনের সড়কে অন্য সব পরিবহনের সঙ্গে দাঁড়িয়ে ছিলো। এসময় অন্য গাড়ির সঙ্গে আম্পায়ারদের গাড়িও ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সফিউল্লাহ  বলেন, শ্রমিকদের আন্দোলনের ভেতর তাদের গাড়িও পড়ে গেছে। ওই মাইক্রেবাস ছাড়াও আরও ১৫-২০টি গাড়ি ভাঙচুর করেছে শ্রমিকরা। কাউকে উদ্দেশ্য করে তারা গাড়ি ভাঙচুর করেনি। এতে কেউ আহত হয়নি। পরে ওই গাড়ি নিয়েই তারা বিকেএসপিতে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আশুলিয়ায় শ্রমিকদের হামলার শিকার আম্পায়ারদের মাইক্রোবাস

আপডেট সময় ১২:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১