ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বুটক্যাম্প দিয়ে শুরু হলো বিগ-২০২১

আকাশ আইসিটি ডেস্ক : 

বুটক্যাম্প দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১’। নির্বাচিত ৬৫টি স্টার্টআপদের নিয়ে অনলাইনে পাঁচ দিনের ‘বুটক্যাম্প’ শুরু করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প-আইডিয়া।

শনিবার (১২ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বুটক্যাম্পের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী পারস্পরিক সহযোগিতা ও কঠোর অনুশীলনের মাধ্যমে প্রযুক্তিকে ব্যবহার এবং নিজেদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবনের জন্য স্টার্টআপদের প্রতি আহ্বান জানান।

পলক বলেন, এ বুটক্যাম্পে অংশগ্রহণকারী স্টার্টআপরাই যথাযথ নার্সিং ও ইনকিউবেশন গ্রহণের মাধ্যমে তাদের স্বপ্নপূরণ করে নিজেদের আত্মনির্ভরশীল করার পাশাপাশি বিশ্বে বাংলাদেশকে একটি মর্যাদাশীল দেশে পরিণত করবে। তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সহযোগিতার মাধ্যমে ‘স্টার্টআপ কালচার ও এন্টারপ্রেনিয়র সাপ্লাই চেইন’ গড়ে তুলতে আইসিটি বিভাগ ৩৯টি হাইটেক পার্ক, ৬৪টি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, ঢাকার কারওয়ান বাজারে ইনোভেশন সেন্টার স্থাপনসহ সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। এসব কর্মসূচি প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়াও আইসিটি প্রতিমন্ত্রী নবীন উদ্যোক্তাদের বড় স্বপ্ন নিয়ে ছোট পরিসরে শুরু করে লক্ষ্য ছুঁতে ক্ষিপ্র গতিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বুটক্যাম্পে প্রত্যেক উদ্যোক্তাকেই নিরবে নজরে রাখা হবে জানিয়ে প্রতিমন্ত্রী সবাইকে সৃজনশীলতায় সতর্কতা ও মনযোগের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন, আইডিয়া প্রকল্পের পরিচালক আব্দুর রাকিব প্রমুখ।

বুটক্যাম্প ১২ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ২০ জুন পর্যন্ত চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বুটক্যাম্প দিয়ে শুরু হলো বিগ-২০২১

আপডেট সময় ০৫:০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১