ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৪ দিনের মাথায় ফের মহানন্দায় ভাসছে মরদেহ

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের মহানন্দা নদীতে ফের অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে।

চার দিনের মাথায় শনিবার (১২ জুন) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড দুর্গাপুর মহানন্দা নদীতে মরদেহটি ভাসতে দেখা যায়।

বোয়ালিয়া ইউনিয়নের ইউপি সদস্য গোলাম মোর্তোজা জানান, সকালে মহানন্দা নদীতে মরদেহটি ভেসে উঠতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে মরদেহটি কয়েকদিন আগের কোনো মৃত ব্যক্তির হতে পারে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি।

আপরদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে গেছে। তবে তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, এর আগে গত ৭ জুন একই নদী থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। ফুলে-ফেঁপে ওঠা ভাসমান ওই মরদেহটি ভারতীয় নাগরিকের ছিলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৪ দিনের মাথায় ফের মহানন্দায় ভাসছে মরদেহ

আপডেট সময় ০১:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১