ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলস কাজ করছে: বাণিজ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বকে ১ বিলিয়ন টিকা ‘উপহার’ দেবে জি-৭

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাস মহামারিতে বিদ্ধস্ত সারা বিশ্ব। এ রোগ প্রতিরোধে ইতোমধ্যে বিভিন্ন দেশ উৎপাদন করেছে ভ্যাকসিন। কেউ বা অন্য দেশ থেকে নিজ নাগরিকদের জন্য টিকা আমদানি করছে। কিন্তু বিশ্বের অনেক দরিদ্র দেশ আছে যারা এখনও পর্যন্ত টিকা পায়নি। আবার অন্যদিকে উৎপাদনকারী দেশগুলো বাড়তি টিকার বড় একটি অংশ দরিদ্র দেশগুলোতে না পাঠালে লাখ লাখ ডোজ টিকা নষ্ট হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ইউনিসেফ। এমন পরিস্থিতিতে আশার আলো দেখালো ব্রিটেন।

ব্রিটেন জানিয়েছে, জি-৭ এ অংশগ্রহণকারী রাষ্ট্রনেতারা কোভিড ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধি এবং বিশ্বব্যাপী সরবরাহ করতে অবশ্যই সিদ্ধান্ত নেবে। করোনা মোকাবিলায় বিশ্বের দরিদ্র দেশগুলোকে সবরকম অর্থ সাহায্য এবং কমপক্ষে এক বিলিয়ন ডোজ টিকা সরবরাহ করা হবে।

ইংল্যান্ডের পর্যটন-শহর কর্নওয়ালে এই বছর জি-৭ সম্মেলন শুরু হচ্ছে। জি-৭ সম্মেলন শুরুর আগেই বিশ্ববাসীকে টিকা নিয়ে বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আগামী বছরের মধ্যে কমপক্ষে ১০০ মিলিয়ন উদ্বৃত্ত টিকা দান করা হবে, আসন্ন সপ্তাহের শুরুতে পাঁচ মিলিয়ন টিকা দান করা হবে। টিকার সমতা ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত। যদিও টিকা দান করা নিয়ে আগেই মুখ পুড়েছে ব্রিটেনের। ৪০০ মিলিয়ন উদবৃত্ত ডোজ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্যর্থ হয়েছিল তারা।

ডাউনিং স্ট্রিটের একটি বিবৃতিতে বলা হয়েছে, জি-৭ এ অংশগ্রহণকারী রাষ্ট্রনেতারা কোভিড ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধি এবং বিশ্বব্যাপী সরবরাহ করতে সিদ্ধান্ত নিতে চলেছে। এই লক্ষ্য অর্জনের জন্য ভ্যাকসিন উত্পাদন বৃদ্ধির নতুন পরিকল্পনা নেয়া হতে পারে।

ইতোমধ্যেই, করোনা মহামারীতে বিশ্বব্যাপী সাহায্যেরে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, ফাইজারের কোভিড টিকার ৫০ কোটি ডোজ কিনে বিশ্বের ৯২টি আর্থিকভাবে দুর্বল দেশকে দান করবে আমেরিকা। বিশেষ করে, এশিয়া ও আফ্রিকার তৃতীয় বিশ্বের দেশগুলোতে আগামী বছর এই কোভ্যাক্স কর্মসূচিতে নামবে মার্কিন যুক্তরাষ্ট্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির

বিশ্বকে ১ বিলিয়ন টিকা ‘উপহার’ দেবে জি-৭

আপডেট সময় ১১:৫৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১