ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রুবেলের ১ ওভারে ২৭ রান নিয়েও ৩ রানে হারল দোলেশ্বর

আকাশ স্পোর্টস ডেস্ক:

রুবেল হোসেনের করা ম্যাচের শেষ ওভারে ২৭ রান নিয়েও ৩ রানে হেরে গেল প্রাইম দোলেশ্বর।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে বৃহস্পতিবার প্রাইম দোলেশ্বরকে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

বিকেএসপি’র তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য দোলেশ্বরের দরকার ছিল ৩১ রানের। বল হাতে রুবেল আর উইকেটে তখন কামরুল ইসলাম ও এনামুল হক জুনিয়র। ওই ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান কামরুল। দ্বিতীয় বলে নেন ডাবল। এরপর টানা তিনটি ছক্কা।

জয়ের জন্য শেষ বলে দোলেশ্বরের দরকার ছিল ৫ রান। তবে রুবেলের শেষ বলটিতে এক রানের বেশি নিতে পারেননি কামরুল। ফলে ৩ রানে হেরে যায় দোলেশ্বর।

কামরুল ১২ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া মার্শাল আইয়ুব ২২ ও ফজলে মাহমুদ ২১ রান করেন। ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান ৩টি উইকেট লাভ করেন। এছাড়া রুবেল ও শরিফুল ইসলাম নেন ২টি করে উইকেট।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। দলের মোহাম্মদ মিঠুন ৫৫ ও এনামুল হক বিজয় ২৯ রান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

রুবেলের ১ ওভারে ২৭ রান নিয়েও ৩ রানে হারল দোলেশ্বর

আপডেট সময় ০৮:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১