ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর লালবাগ, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আটকরা হলেন—আকাশ (২৭), ফয়সাল মাহমুদ (২৬), ইমরান (১৯), মিরাজুল করিম (২৩), মামুনুর রশিদ চৌধুরী ওরফে জনি (৩০), ফারহান আহমেদ (২৩), আল আমিন (২৬), মাসুদ রানা ওরফে রাজ (২৪), নাহিদ (১৮), শান্ত (১৮), রাব্বি আল মামুন (২৩), ফেরদৌস (১৮) এবং বাকি ছয়জন অপ্রাপ্ত বয়স্ক।

বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১১টা পর্যন্ত ধারাবাহিক একাধিক অভিযানে তাদের আটক করা হয়। আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত বলে জানা গেছে।

এ সময় তাদের কাছ থেকে ১০টি ছুরি, ৩টি ড্যাগার, ২টি ক্ষুর, ২টি এন্টিকাটার ব্লেড, ২টি তালা ভাঙ্গার যন্ত্র, ২টি গ্রীল কাটার যন্ত্র ও ৮টি মোবাইলসহ জব্দ করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, বুধবার দিবাগত রাত ১০টা থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত রাজধানীর লালবাগ, তেজগাঁও এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করা হয়। তারা স্থানীয়ভাবে পরিচিত কিশোর গ্যাং ‘আকাশ গ্রুপ’ এবং ‘সামী গ্রুপের’ সদস্য।

আটকরা সংঘবদ্ধভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। টিকটক, লাইকিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ার/তৈরির কথা স্বীকার করেছেন। এমনকি এলাকায় প্রভাব বিস্তারে, নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখতে অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষেও জড়ানোর তথ্য পাওয়া গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

আপডেট সময় ০১:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১