ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে অশান্ত করতে ভারত নতুন পদক্ষেপ নিয়েছে: কর্নেল অলি বেরোবির সাবেক ভিসি হাসিবুর গ্রেফতার রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করলে আমরা বসে থাকব না:প্রধানমন্ত্রী জাবি প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, কার্যালয়ে তালা কর্মসংস্থান সৃষ্টিকারী খাতে ঋণপ্রবাহ অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক : গভর্নর জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস নারী নির্যাতন-ধর্ষণের মতো অপরাধ প্রশ্রয় দেওয়া যাবে না: জোনায়েদ সাকি আওয়ামী লীগ সরকার আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী শেখ হাসিনা দেশে আসলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর: নাসীরুদ্দীন পাটওয়ারী

কিউএসের বিশ্বসেরা হাজার বিশ্ববিদ্যালয়ে বুয়েট ঢাবি

আকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারলি সায়মন্ডস (কিউএস) বিশ্বসেরা র‌্যাংকিংয়ে হাজারের মধ্যে ঠাঁই পেয়েছে দেশের দুটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে ৮০০ থেকে ১০০০তমের মধ্যে।

দেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্রাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ও কোয়াককোয়ারলি সায়মন্ডস র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো ঠাঁই পেয়েছে। তালিকায় তারা রয়েছে ১০০১ থেকে ১২০০তমের মধ্যে।

কোয়াককোয়ারলি সায়মন্ডস প্রতিবছরই বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করে থাকে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২২’ শীর্ষক তালিকাটি এবার রয়েছে বিশ্বসেরা ১ হাজার ৩০০টি বিশ্ববিদ্যালয়।

কিউএস র‌্যাঙ্কিংয়ে গতবছরও বিশ্বসেরা তালিকায় ছিল বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারসহ টানা চারবার কিউএস র‌্যাঙ্কিংয়ে ৮০১ থেকে ১০০০তমের মধ্যে টানা চারবার জায়গা করে নিল দেশের এই দুই পাবলিক বিশ্ববিদ্যালয়।

এদিকে এবার প্রথমবারের মতো কিউএস র‌্যাঙ্কিংয়ে জায়গা পেছে দেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তালিকায় এই দুটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১০০১ থেকে ১২০০তম এর মধ্যে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং করে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এর একটি কিউএস ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং। তারা প্রতিবছর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করে। কিউএস ছাড়াও একাডেমিক র‌্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস এবং টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে অশান্ত করতে ভারত নতুন পদক্ষেপ নিয়েছে: কর্নেল অলি

কিউএসের বিশ্বসেরা হাজার বিশ্ববিদ্যালয়ে বুয়েট ঢাবি

আপডেট সময় ০৬:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১