ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চোখে হলুদ-মরিচের গুড়া দিয়ে ছিনতাইয়ের চেষ্টা, ৩ নারী আটক

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার ধামরাই পৌরসভার উত্তর পাতা দোয়েল ক্লাব সংলগ্ন রাস্তা থেকে মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের তিন নারী সদস্যকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। বুধবার (৯ জুন) সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার কামতা গ্রামের লিয়াকত আলীর দুই মেয়ে শিরিন ও সালমা ও অপরজন একই গ্রামের আব্দুস সালামের মেয়ে সুমি আক্তার। তারা দির্ঘদিন ধরে এই পেশার সাথে জড়িত।

জানা যায়, সুইটি বেগম নামে এক নারী যাত্রী ধামরাই বাজার যাওয়ার উদ্দেশ্যে ইসলামপুর থেকে সিএনজিতে উঠে। ওই সিএনজিতে পূর্বেই তিন মহিলা ছিনতাইকারী যাত্রী সেজে বসে ছিল। সুইটি বেগম সিএনজি যোগে পৌরসভার উত্তর পাতা এলাকায় পৌঁছালে ওই তিন নারী ছিনতাইকারীরা তার চোখে মুখে মরিচ ও হলুদের গুড়া দিয়ে দেয়।

এসময় সুইটি ডাক-চিৎকার দিলে তা শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং সিএনজিতে থাকা ৩ নারী ছিনতাইকারীকে আটক করে। আর সুযোগ বুঝে সিএনজি চালক পালিয়ে যায়। ভুক্তভোগী সুইটিকে চোখে মুখে পানি দিলে তার স্বাভাবিকতা ফিরে আসে এবং তার কাছ থেকে বিস্তারিত জেনে স্থানীয়রা থানায় ফোন দিলে ধামরাই থানার এসআই রশিদ এসে সিএনজিসহ মলম পার্টির ৩ নারী সদস্যকে থানা হেফাজতে নিয়ে নেয়।

ভিকটিম সুইটি বেগম জানান, ইসলামপুর থেকে ধামরাই বাজারের উদ্দেশ্যে সিএনজিতে উঠলে সিএনজিতে থাকা ৩ নারী আমার চোখে মুখে মরিচের গুঁড়ো দেওয়ার কারণে আমি চিৎকার শুরু করি। তখন দোয়েল ক্লাবের সামনে স্থানীয় জনতা আমাকে উদ্ধার করে।

এ ব্যাপারে ধামরাই এস আই রশিদ জানান, মলম পার্টির ৩ নারী সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চোখে হলুদ-মরিচের গুড়া দিয়ে ছিনতাইয়ের চেষ্টা, ৩ নারী আটক

আপডেট সময় ০১:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১