ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বৈশ্বিক মহামারি চুক্তি’ স্বাক্ষর করার এখনই সময়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস সোমবার (৩১ মে) বার্ষিক মন্ত্রিপরিষদের সম্মেলনের শেষ দিনে বলেন, ‘ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় ‘বৈশ্বিক মহামারি চুক্তি’ স্বাক্ষর করার এখনই সময়।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে কোভিড-১৯ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ‘গুরুতর চ্যালেঞ্জ’ মোকাবিলা করতে হচ্ছে। এ ধরনের সংকট মোকাবিলায় নমনীয় এবং টেকসই তহবিল প্রয়োজন।’

গত এক সপ্তাহ ধরে চলা এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রীরা ভাইরাস দমনে দেশগুলোর সক্ষমতা বাড়াতে স্বাধীন গবেষকদের আরও বেশি উচ্চাকাঙ্ক্ষী গবেষণার প্রয়োজনের বিষয়েও একমত হন।

আগামী ২৯ নভেম্বর হুর ১৯৪ সদস্য দেশের মন্ত্রীরা মহামারি চুক্তির বিষয়ে আলোচনা শুরুর প্রয়োজন কি না তা নিয়ে বৈঠকে বসবেন। গত ৭৩ বছরের ইতিহাসে এ পর্যন্ত মাত্র দুটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একটি হচ্ছে ২০০৩ সালে স্বাক্ষরিত ‘ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল’, দ্বিতীয়টি ২০০৫ সালে স্বাক্ষরিত ‘ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন’।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে করোনাভাইরাসের নতুন ধরনগুলোকে গ্রিক অক্ষর দ্বারা চিহ্নিত করা হবে। এতে ব্রিটেনে শনাক্ত হওয়া (বি.১.১.৭) প্রজাতিকে আলফা, দক্ষিণ আফ্রিকার (বি.১.৩৫১) প্রজাতিকে বিটা, ব্রাজিলের (পি.১) প্রজাতিকে গামা ও ভারতের (বি.১.৬১৭.২ প্রজাতিকে ডেলটা নামে ডাকা হবে। বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে জেনেটিক সংকেতই ব্যবহার করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘বৈশ্বিক মহামারি চুক্তি’ স্বাক্ষর করার এখনই সময়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ১২:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১