ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক্সিম ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আকাশ জাতীয় ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকের ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট এবং মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (৩০ মে) বিএসইসির ৭৭৫তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবঅর্ডিনেটেড বন্ডটির কুপন হার ইসলামী ব্যাংক সমূহের স্থায়ী আমানত হিসাবের লভ্যাংশের ৬ মাসের গড় এর সঙ্গে অতিরিক্ত মার্জিন ২ শতাংশ যোগ করে নির্ধারণ করা হবে। যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট এবং স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকুলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এক্সিম ব্যাংক টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

এই বন্ডের প্রতি ইউনিট/লটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক্সিম ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আপডেট সময় ০৭:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১