ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বকেয়া হোল্ডিং করের সারচার্জ মওকুফ করা হবে: আতিক

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনার প্রাদুর্ভাব বিবেচনায় বকেয়া হোল্ডিং করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (২৪ মে) রাজধানীর গুলশানে নগর ভবনে রাজস্ব আদায় সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

ডিএনসিসি মেয়র বলেন, করোনার প্রাদুর্ভাব বিবেচনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় সম্মানিত কর দাতাদের হোল্ডিং কর দেওয়ার সুবিধার্থে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের ৪ কিস্তি ৩০ জুন, ২০২১ তারিখের মধ্যে একত্রে পরিশোধ করলে বকেয়া হোল্ডিং করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে।

আতিকুল ইসলাম ৩০ জুন, ২০২১ তারিখের মধ্যে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের ৪ কিস্তি একত্রে পরিশোধ করে বকেয়া হোল্ডিং করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফের সুযোগ গ্রহণের জন্য সম্মানিত করদাতাদের অনুরোধ করেন।

তিনি বলেন, হোল্ডিং কর আদায়ের সুবিধার্থে রাজস্ব বিভাগের আঞ্চলিক কার্যালয়সমূহ সরকারি ছুটির দিন (শনিবার) খোলা থাকবে।

ডিএনসিসি মেয়র নগরবাসীর প্রতি সময়মতো পৌরকর পরিশোধ করার এবং নিজেদের নগরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বকেয়া হোল্ডিং করের সারচার্জ মওকুফ করা হবে: আতিক

আপডেট সময় ০৯:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১