ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বায়তুল মোকাররমে ফিলিস্তিনের পক্ষে মুসল্লিদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিন ভয়াবহ হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস থেকে ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। তবে দখলদার ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ বিশ্বজুড়ে এখনো দেখা যাচ্ছে।

আজ রাজধানীর বায়তুল মোকাররমে ফিলিস্তিনের পক্ষ নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে মুসল্লিরা। জুমার নামাজ আদায় শেষে এই জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ করেন তারা। এ সময় মসুল্লরিরা বিভিন্ন প্রতিবাদী ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভে বড়দের পাশাপাশি শিশু-কিশোরদের দেখা গেছে।

উল্লেখ্য, গত ১০ মে শুরু হওয়া হামাস-ইসরায়েলের মধ্যে এই সংঘাতে গাজায় ২৩২ জন নিহত হয়। যার মধ্যে ৬৫ জন শিশু ও শতাধিক নারী। আহত হয়েছে প্রায় এক হাজার ৯০০ জন। অন্যদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১২ জন। এদিকে, যুদ্ধবিরতির ঘোষণার পরও আজ জুমা’র নামাজের পর আল-আকসায় মুসল্লিদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বায়তুল মোকাররমে ফিলিস্তিনের পক্ষে মুসল্লিদের বিক্ষোভ

আপডেট সময় ১০:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১