ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাদের মির্জার দুই সহযোগীর গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ দুই সহযোগীর গুলি ছোড়ার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে শহীদুল্যাহ রাসেল ওরফে কেচ্ছা রাসেল ও আনোয়ার হোসেন মাসুদ ওরফে পিচ্চি মাসুদকে গুলি করতে দেখা গেছে। ভিডিওটি গত দুই দিন থেকে ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওটি গত ১৩ মে (বৃহস্পতিবার) বিকেলের ঘটনা। এতে দেখা যায়, কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী কেচ্ছা রাসেল ও পিচ্চি মাসুদ সরাসরি আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়ছে।

সেদিন এ ঘটনায় দৌড়ে পালাতে গিয়ে ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ রাহীম (৩০), আরিফুর রহমান রাহীম (২৮), পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের করিম উদ্দিন শাকিল (২৩), কোরবান আলী রাকীব (২৪) ও রাজীব আহমেদ রিয়াদ (২৪) আহত হন। তারা মিজানুর রহমান বাদলের অনুসারী হিসেবে পরিচিত।

পরে এ ঘটনায় ১৭ মে আহত নূর মোহাম্মদ রাহীম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় কাদের মির্জার ৩৮ সহযোগীর বিরদ্ধে মামলা করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এই রাসেলের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের অন্তত ১৪/১৫টি মামলা রয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি তার (রাসেলের) বিরুদ্ধে মামলার বিষয়টি স্বীকার করে বলেন, ‘পুলিশ অস্ত্রধারী এ সন্ত্রাসীকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।’

বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা দীর্ঘদিন থেকে ফেসবুক লাইভে ঘোষণা দিয়ে আসছেন, ‘আমার কোন কর্মীর হাতে অস্ত্র দেখা গেলে সেদিন আমি (কাদের মির্জা) হিজরত করবো।’ এমন বক্তব্যের পর তার ঘনিষ্ঠ সহযোগী রাসেল ও মাসুদের হাতে অস্ত্রের ভিডিওর ব্যাপারে মতামত জানতে কাদের মির্জাকে বার বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাদের মির্জার দুই সহযোগীর গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৮:৫০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১