ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

আকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক নারী আহত হয়েছেন।

বুধবার (১৯ মে) সকাল ৬টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন-আখাউড়ার নুরপুর গ্রামের গণি মিয়ার ছেলে মাইক্রোবাসচালক হাসান, তুলা বাড়ি গ্রামের সালাম মিয়ার ছেলে চালকের সহকারী ইমন এবং যাত্রী জয়পুরহাটের পিয়ারী গ্রামের এমদাদুলের ছেলে গোলাম মাওলা শামীম।

এ দুর্ঘটনায় নিহত শামীমের স্ত্রী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

গোড়াই হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন জানান, উপজেলার পাকুল্লার মহাসড়কের ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিলো। এ সময় ঢাকাগামী একটি মাইক্রোবাস (হায়েস) কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীসহ তিনজন নিহত হন। আহত হয় এক নারী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

আপডেট সময় ১২:২২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১