ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি সচল

আকাশ জাতীয় ডেস্ক: 

ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি শেষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। এছাড়া এ পথে দুই দেশের হাইকমিশন থেকে এনওসি পত্র নিয়ে স্বাস্থ্য বিধি মেনে পাসপোর্ট যাত্রী যাতায়াত করছে।

রোববার (১৬ মে) সকালে আমদানি-রপ্তানি সচলের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার।

তিনি জানান, সাপ্তাহিক ও পবিত্র ঈদুল ফিতরে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে তিন দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিলো। ছুটি শেষে আজ সকাল থেকে পুনরায় এ পথে স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। ছুটি শেষে বন্দর থেকে পণ্য খালাসের চাপ অনান্য সময়ের চেয়ে একটু বেশি। খালাসকৃত পণ্যের মধ্যে রয়েছে শিল্পকাখানায় ব্যবহৃত মেশিনারিজ যন্ত্রাংশ, কাঁচামাল ও খাদ্যদ্রব্য।

এদিকে সকালে বন্দর এলাকা ঘুরে দেখা গেছে, ভারত থেকে বিভিন্ন ধরনের আমদানি পণ্য নিয়ে ট্রাক ঢুকছে বেনাপোলে। তেমনি বেনাপোল বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে ট্রাক যাচ্ছে ভারতের পেট্রাপোল বন্দরে। বাণিজ্যের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা পণ্য খালাস করাতে ব্যস্ত সময় পার করছেন।

কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। ব্যবসায়ীরা যাতে এসব পণ্য দ্রুত খালাস নিতে পারে সেজন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ ও ওমরাহকে ঘিরে ফিরছে মালয়েশিয়ার রায়ানি এয়ার

ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি সচল

আপডেট সময় ০৩:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১