ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ রাশিয়ায় তৈরি ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে দক্ষিণ আফ্রিকায় বরিশালের আসাদুজ্জামানের মৃত্যু ধর্ম-বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

লকডাউন প্রত্যাহারের আগে ঢাকায় না ফেরার আহ্বান তাপসের

আকাশ জাতীয় ডেস্ক:

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকার বাইরে যাওয়া ব্যক্তিদের সরকারঘোষিত লকডাউন প্রত্যাহারের আগে ঢাকায় না ফেরার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার ঈদের দিন সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম ঈদ জামাতে অংশগ্রহণ পরবর্তী গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এই অনুরোধ জানান তিনি।

মেয়র তাপস বলেন,‘নাড়ির টানে যারা ঢাকার বাইরে বাবা-মা’র কাছে, পরিবারের কাছে ঈদ করতে গিয়েছেন; যেহেতু লকডাউনের বিধিনিষেধ রয়েছে, সেহেতু বিধিনিষেধ প্রত্যাহার হওয়ার পরেই আপনাদেরকে ঢাকায় ফেরার অনুরোধ করছি।’

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, ‘দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পরে আজ আমরা ঈদ-উল-ফিতর উদযাপন করছি। আমি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ ঢাকাবাসী ও দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।’

তাপস আরও বলেন, ‘আমরা করোনা মহামারীর মাঝে ঈদ উদযাপন করছি। সুতরাং সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’

এ সময় অন্যান্যের মধ্যে রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামান, মেয়রের কনিষ্ঠ পুত্র শেখ ফজলে নাশওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা

লকডাউন প্রত্যাহারের আগে ঢাকায় না ফেরার আহ্বান তাপসের

আপডেট সময় ১১:০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১