ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিখোঁজ রোহিঙ্গা শিশুদের সন্ধানে বুথ

অাকাশ জাতীয় ডেস্ক:

মাথার উপরে নীল আকাশ, নিচে বিস্তর জমিন, তাতেই বেঁচে থাকার তীব্র আকুতি নিয়ে আশ্রয়ের চেষ্টা। পথে পথে মানুষের সারি, তাবুতে তাবুতে শিশুর কান্নার রোল। আর পেছনে পড়ে আছে স্বজন হারানোর দুঃসহ বেদনার্ত জীবনের গল্প। গুলির মুখে এসব মানুষ হারিয়েছে প্রিয় স্বামী, সন্তান আর পিতামাতাকে। তারপর অনিশ্চিত জীবনের পথে যাত্রা। পালিয়ে আসা শরণার্থীদের সাথে বাংলাদেশে এসেছে প্রায় দেড় লাখ শিশু। লাখ লাখ মানুষের ভিড়ে অনেকেই হারিয়ে ফেলছেন প্রিয় শিশু সন্তানকে। সন্তানহারা বাবা-মা আর তাদের ঠিকানা না জানা শিশুরা সময় পার করছে চোখের জলে। তবে হারিয়ে যাওয়া শিশুদের আবারও নিজ পরিবারের সঙ্গে যুক্ত করতে টেকনাফে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ বুথ চালু করেছে কামাল নামের একজন রোহিঙ্গা শরণার্থী। একটি মঞ্চ বানিয়ে তিনি নিখোঁজদের বিষয়ে মাইকিং করছেন।

এই বুথ নিয়ে ৪০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, ইউএনএইচসিআর। ভিডিওতে প্রথমেই মা-বাবাকে হারিয়ে ফেলা এক রোহিঙ্গা শিশুকে দেখানো হয়। এরপর দেখা যায় ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’-এর কর্মতৎপরতা, তাদের মাইকিং। ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’-এর সাহায্যে এ পর্যন্ত হারিয়ে যাওয়া কয়েকশ শিশুকে নিজ পরিবারের সঙ্গে যুক্ত করেছেন কামাল।

কামাল জানান, আমাদের মঞ্চ থেকে ৫ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৪১০টি শিশুর বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে। এদের মধ্যে ১২৯টি শিশুকে স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।

চলতি বছরের ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় চার লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। জাতিসংঘের হিসাবে, এদের মধ্যে ৮০ শতাংশই নারী ও শিশু। আর শিশুদের মধ্যে এক হাজার ১২৮ জন ছিন্নমূল। তাদের সঙ্গে পরিবারের অন্য কোনও সদস্য নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিখোঁজ রোহিঙ্গা শিশুদের সন্ধানে বুথ

আপডেট সময় ০১:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭