ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

বিশ্বের ৭ নম্বর দুর্ভোগের শহর ঢাকা

অাকাশ জাতীয় ডেস্ক:

মসজিদ নগরী নামে বিশ্বে পরিচিত রাজধানী ঢাকা। এবার অারও একটা তকমা পাচ্ছে আমাদের প্রিয় রাজধানী শহর ঢাকা। আর সেটা হচ্ছে দুর্ভোগের শহরও ঢাকা। কারণ সম্প্রতি ইংল্যান্ড থেকে প্রকাশিত এক জরিপে বিশ্বের ১৫০টি দেশের মধ্যে নাগরিক দুর্ভোগের শহরের তালিকায় ৭ নম্বরে উঠে এসেছে ঢাকার নাম।

মূলত: শান্তিময় জীবন, বৃক্ষশোভিত বাসা, সম্মানজনক আয় ও চাকরির নিশ্চয়তা, যানজটহীন সুন্দর পথ। এসব বিচারে বিশ্বে সবচেয়ে দুর্ভোগের নগরীর তালিকায় রাজধানী ঢাকা ‘সাত’ নম্বরে।

এই জরিপ করা হয়েছে শহরের ট্রাফিক ব্যবস্থার শৃংখলা, গণপরিবহনের পরিবেশ, নগরে সবুজ উদ্যানের পরিমাণ, নাগরিকদের আর্থিক অবস্থা, তাদের ঋণ নেওয়ার পরিমাণ, শারীরিক ও মানসিক অবস্থা এবং বছরে শহরটি সূর্যের আলো কতখানি পায় তার উপরে ভিত্তি করে।

জরিপটি পরিচালনা করেছে ইংল্যান্ডের একটি প্রতিষ্ঠান। তারা বিশ্বের ১৫০টি শহরের ৫০০ স্থানে ১৭ ক্যাটাগরিতে তথ্য সংগ্রহ করে তাদের ফলাফল প্রকাশ করেছে। এ জরিপে তারা সবচেয়ে বেশি দুর্ভোগ ও সবচেয়ে কম দুর্ভোগের ১০টি করে নগরের নাম ঘোষণা করেছে।

এতে বিশ্বে সবচেয়ে দুর্ভোগের নগরীর তালিকায় প্রথম হয়েছে ইরাকের বাগদাদ, দ্বিতীয় আফগানিস্তানের কাবুল, তৃতীয় নাইজেরিয়ার ল্যাগোস, চতুর্থ সেনেগালের ডাকার, পঞ্চম মিশরের কায়রো, ষষ্ঠ ইরানের তেহরান, সপ্তম বাংলাদেশের ঢাকা, অষ্টম পাকিস্তানের করাচি, নবম ভারতের নয়াদিল্লি আর দশম হয়েছে ফিলিপাইনের ম্যানিলা।

আর নাগরিকদের ভালো জীবনমান স্বস্তিময় শহরের তালিকায় প্রথম হয়েছে জার্মানির স্টুটগার্ট। নাগরিকদের স্বস্তিময় শহরের তালিকায় জার্মানির ৪টি শহরের নাম এসেছে। এ তালিকায় দ্বিতীয় হয়েছে লুক্সেমবার্গের লুক্সেমবার্গ সিটি, তৃতীয় জার্মানির হ্যানোভার, চতুর্থ সুইজারল্যান্ডের বার্ন, পঞ্চম জার্মানির মিউনিখ, ষষ্ঠ ফ্রান্সের বরডিউক্স, সপ্তম যুক্তরাজ্যের এডিনবার্গ, যৌথভাবে নবম হয়েছে অস্ট্রিয়ার গ্র্যাজ ও জার্মানির হামবুর্গ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

বিশ্বের ৭ নম্বর দুর্ভোগের শহর ঢাকা

আপডেট সময় ০১:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭