ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফোনে বান্ধবীসহ ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর উত্তরায় ফোনে বান্ধবীসহ ডেকে নিয়ে আরেফিন শাকিল (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

রোববার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৮নং সেক্টর আইচি হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল দক্ষিণখান থানার গোয়ালটেক এলাকার তাজু মিয়ার ছেলে। তিনি ফুটপাতে ক্ষুদ্র ব্যবসা করতেন।

নিহত শাকিলের বান্ধবী মিথিলা জানান, কিশোর গ্যাং সদস্য ছাব্বিরের সঙ্গে অর্থ লেনদেন নিয়ে গত শনিবার ঝগড়া এবং হাতাহাতির ঘটনা ঘটে।

পরে এ বিষয়ে তাদের মধ্যে মীমাংসা হলেও রোববার রাত সাড়ে ৮টায় ছাব্বির শাকিলকে ফোন করে খাওয়াবে বলে ডাকে নেয়।

ফোন পেয়ে শাকিল তার বান্ধবী কল্পনাকে নিয়ে আইচি হাসপাতালের পাশে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ছাব্বির ও তার ৫-৬ জন কিশোর গ্যাং সদস্য ছুরি চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে শাকিলকে।

কল্পনার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ সময় রক্তাক্ত অবস্থায় শাকিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার এসআই মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মালার প্রস্তুতি চলছে এবং থানার ইন্সপেক্টর তদন্ত মো. আলমগীর গাজীসহ সিনিয়র কর্মকর্তারা তদন্ত করছেন। আসামি গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফোনে বান্ধবীসহ ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১